নির্বাচন কমিশনের (ইসি) কাছে ২০১৬ সালের সাংগঠনিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রদত্ত হিসাব অনুযায়ী গত বছর দলটির মোট আয় ছিল ৪ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ৯৭ টাকা। পক্ষান্তরে মোট ব্যয় হয়েছে ৩ কোটি ১ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা।
সোমবার সকালে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে সিইসির কাছে এই হিসাব জমা দেন।
ইসিতে জমা দেয়া হিসাবে উল্লেখ করা হয়েছে, গত বছর (২০১৬) আওয়ামী লীগের আয় ছিল ৪ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ৯৭ টাকা। আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে সংগঠনের নেতা-কর্মীদের চাঁদা, স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নির্বাচনে দলীয় মনোনয়নপত্র বিক্রির অর্থ এবং শুভানুধ্যায়ীদের অনুদান।
এ ছাড়া দলটির ব্যাংক জমার পরিমাণ ২৫ কোটি ৫৯ লাখ ১১ হাজার ৪৪১ টাকা। এ হিসাবে ব্যাংক থেকে প্রাপ্ত সুদের পরিমাণ ১ কোটি ২৪ লাখ ৬৪ হাজার ৭৯৬ টাকা।
অন্যদিকে মোট ব্যয় উল্লেখ করা হয়েছে, ৩ কোটি ১ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা। ব্যয়ের খাত হিসাবে দেখানো হয়েছে নির্বাচনী প্রচারণা, জনসভা, ত্রাণ ও বিভিন্ন সাংগঠনিক খরচ।
ফলে ইসিতে জমা দেয়া হিসাব অনুযায়ী ক্ষমতাসীন এ দলটির ২০১৬ সালে ব্যয়ের চেয়ে ১ কোটি ৮৩ লাখ টাকা আয় বেশি হয়েছে।
সোমবার সিইসির কাছে হিসাব জমা দেয়ার সময় আওয়ামী লীগের পক্ষে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি ও উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি