ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের পর এবার আর একটি নতুন গ্যাসক্ষেত্র ভোলা নর্থ-১ এর পরীক্ষামূলক গ্যাস উত্তোলন এবং অগ্নিসংযোগ করা হয়েছে। আজ দুপুরে বাপেক্সএর এমডি মো: নওশাদ ইসলামের উপস্থিতিতে আনুষ্ঠাকিভাবে অগ্নিসংযোগ করা হয়। এটি হচ্ছে দেশের ২৭ তম এবং ভোলার ২য় গ্যাস ক্ষেত্র।
বাপেক্স কর্মকর্তা জানান, ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া গ্রামে ভোলায় প্রথম শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিস্কার করা হয়। বর্তমানে শাহবাজপুর গ্যাসক্ষেত্রের আওতায় ৫টি কূপ থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে।
বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে ৩৩ কিলোমিটার দূরবর্তী ভোলা সদর উপজেলার ব্যাংকেরহাট সংলগ্ন মাঝির হাট গ্রামে ‘ভোলা নর্থ-১’ নামে সম্পূর্ণ নতুন একটি গ্যাসক্ষেত্র আবিস্কার করা হয়েছে। এই ক্ষেত্রে একটি কূপ খনন করা হয়েছে।গত ১৫ জানুয়ারি এই ক্ষেত্রে গ্যাস আবিস্কারের বিষয়টি করা হয়। ওই কূপে আজ পরীক্ষামূলক গ্যাস উত্তোলন এবং অগ্নিসংযোগ করা হয়েছে। বর্তমানে ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।
ধারণা করা হচ্ছে এই গ্যাসক্ষেত্রে ৬০০ বিসিএফ গ্যাস মজুদ রয়েছে। যার বর্তমান মূল্য প্রায় আড়াই হাজার কোটি টাকা।
ভোলা জেলায় এ পর্যন্ত আবিষ্কৃত শাহবাজপুর এবং ভোলা নর্থ-১ নামের এই দুটি গ্যাসক্ষেত্রে মোট ১.৫ টিসিএফ গ্যাস মজুদ রয়েছে। যার বাজার মূল্য প্রায় ১০ থেকে ১২ হাজার কোটি টাকা।
বাপেক্স কর্মকর্তারা জানান, ভোলায় প্রচুর পরিমাণ গ্যাস রয়েছে এবং আরও বেশ কয়েকটি কূপ খনন করা হবে।