কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং সরকারের একদলীয় শাসন কায়েমের অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে রাজধানীসহ সারাদেশে রোববার লিফলেট বিতরণ করছে বিএনপি। মহাখালিতে দলের স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন লিফলেট বিতরণ করতে গেলে পুলিশ বাধা দেয়। সেখান থেকে দলের উপদেষ্টা ডা: ফরহাদ হালিম ডোনারসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ কর্মসূচির সূচনা করেন। তিনি দুপুরে নয়া কার্যালয় থেকে পায়ে হেঁটে ফুটপাতের দোকানদার, রিকশা চালক, পথচারীসহ সাধারণ মানুষের হাতে ‘গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই শীর্ষক লিফলেট বিতরণ করেন।
বিএনপি মহাসচিব এসময় বলেন, সারাদেশে লিফলেট বিতরণ করা হবে। এটি কয়েকদিন চলবে। দেশনেত্রীকে বেআইনিভাবে ও প্রতিহিংসামূলকভাবে আটক রাখা এবং বিরোধী দলকে নির্মূল করে সরকারের একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তন করার নীল নকশা রুখে দেবার আহ্বান জানানো হয়েছে লিফেলেটে।
মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপিসহ ২০ দলীয় জোট এবং সকল গণতান্ত্রিক মানুষ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনে রয়েছে। এই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করা এবং সরকারের হীন যে প্রচেষ্টা পরাস্ত করা সম্ভব হবে।
সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, সিনিয়র নেতাদের যৌথসভা থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নৌকায় ভোট চাওয়া রাজনৈতিক অধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যে প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক অধিকার সংবিধান ও নির্বাচন কমিশনের বিভিন্ন আরপিওর মধ্যে সীমাবদ্ধ। এটা সব রাজনৈতিক দলের জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে, তারা সরকারি টাকা খরচ করে নৌকায় ভোট চেয়ে বেড়াচ্ছেন। আর কেউ করতে পারবে না, কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না, এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না।
নয়া পল্টনে লিফলেট বিতরণকালে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, অনিন্দ্য ইসলাম অমিত, ফরহাদ হোসেন আজাদ, শ্রমিক দলের আনোয়ার হোসেইন উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন রাজধানীর মহাখালী এলাকায় কয়েকটি স্পটে লিফলেট বিতরণ করেন। মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় লিফলেট বিতরণকালে পুলিশ তাকে বাধা দেয়। পুলিশ এসময় নেতাকর্মীদের ওপর চড়াও হয় এবং তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি