শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্দেহভাজন এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর ১টায় বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের সাথে তার নিজ বিভাগে কথা বলার সময় ঐ শিক্ষার্থীকে সন্দেহভাজন মনে হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে জানান জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
জানা যায়, আটককৃত শিক্ষার্থীর নাম রাকিবুল ইসলাম রাকিব, সে সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটি নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
ওসি শফিকুল ইসলাম জানান, সোমবার দুপুর ১টায় রাকিব ড. জাফর ইকবালের সাথে দেখা করে দোয়া নিতে আসে। পরবর্তী এক পর্যায়ে জহুরের আযান পড়লে সে স্যারকে (ড. জাফর ইকবাল) নামাজের কথা বললে এতে স্যারের সন্দেহ হয়। কারণ এর আগে অনেকে বিভিন্নভাবে জাফর ইকবালকে হুমকি দিয়েছে। ফলে আমরা রাকিবকে আটক করে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসি।
তিনি আরো জানান, সে শিক্ষার্থী কিনা এবং অন্য কোন উদ্দেশ্য নিয়ে জাফর ইকবালের কাছে এসেছিল কিনা এইগুলো খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে সহকারী প্রক্টর জাহিদ হাসান জানান আটকের বিষয়টি সর্ম্পকে তারা অবগত নন।
উল্লেখ, গত ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ফয়জুর রহমান নামে একজন ড. জাফর ইকবালের উপর হামলা করে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকায় সিএমএইচে নিয়ে তাকে চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে র্দীঘ দুই মাস চিকিৎসা শেষে তিনি গত ২রা এপ্রিল কর্মস্থলে যোগদান করেন।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি