করোনাভাইরাসের কারণে বিপাকে পড়া লস এঞ্জেলেস সিটির ভাড়াটিয়াদের আর্থিক সহয়তায় ১০৩ মিলিয়ন ডলারের রিলিফ প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। সোমবার থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে শুক্রবার পর্যন্ত।
করোনাভাইরাসের কারণে বাসা ভাড়া প্রদানে অক্ষম ভাড়াটিয়ারা সহয়তার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। অবশ্য ৮৪৪-৯৪৪-১৮৬৮ নম্বরে কল করেও আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় শুক্রবার রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।
১০৩ মিলিয়ন ডলারের সহয়তা কার্যক্রমের মাধ্যমে ৫০,০০০ হাজার ভাড়াটিয়াকে সহয়তা করা যাবে বলে ধারণা করছে লস এঞ্জেলেস সিটি কর্তৃপক্ষ। একজন ভাড়াটিয়াকে এক হাজার ডলার থেকে সর্বোচ্চ দুই হাজার ডলার পর্যন্ত আর্থিক সহয়তা প্রদান করা হবে। তবে এই অর্থ ভাড়াটিয়াদের পক্ষে বাড়িওয়ালাকে সরাসরি প্রদান করবে কর্তৃপক্ষ।
এলএ বাংলা টাইমস/এস/আর