লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল জেলা ১৮ আগস্ট থেকে পরবর্তী স্কুল বছর শুরু করতে যাচ্ছে। তবে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে সরাসরি ক্লাস করতে হবে না বলে জানিয়েছেন জেলা সুপার অস্টিন বিটনার। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা অনলাইনে তাদের পড়াশোনা চালিয়ে যাবে। অনলাইনে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে।’
বিটনার বলেন, যদিও নতুন স্কুল বছর আগস্টে শুরু হবে, স্কুলে শিক্ষার্থীদের স্বশরীরে উপস্থিত থেকে ক্লাসে করতে হবে না। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ স্কুলের শিক্ষার্থী বা অন্যদের সকলের স্বাস্থ্য সুরক্ষা এমন কিছু নয় যা আমরা আপস করতে পারি। করোনাভাইরাসের বিস্তার সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেছেন বিটনার।
সুপারিন্টেন্ডেন্ট জানিয়েছেন, পাঁচ মাস ধরে স্কুল বন্ধ রয়েছে। যা দেশের সর্বকালের বৃহত্তম সময়ের বন্ধ। সংক্রমণের ঝুঁকি খুব বেশি থাকার কারণেই স্কুল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য পরিচালক বারবারা ফেরার কাউন্টির করোনভাইরাসের সংক্রমণ বাড়ার সাথে সাথে এই সময়ের জন্য অনলাইন শিক্ষা কার্যক্রমের কথা বলেন। এরপরই জেলা এই ঘোষণাটি এলো। তিনি গত সপ্তাহে একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে ক্যাম্পাসগুলো শিক্ষার্থীদের জন্য তাদের দরজা খুলবে না যদি না তারা নিশ্চিত হয় যে করোনার প্রাদুর্ভাব যথেষ্ট পরিমানে কমে গেছে।
এলএ বাংলা টাইমস/এ/আই