লস এঞ্জেলেস

‘স্কুল না খোলার’ সিদ্ধান্তকে ভুল বললেন ট্রাম্প

   
রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন লস এঞ্জেলেস কাউন্টির স্কুল ক্যাম্পাসগুলো পুনরায় না খোলার সিদ্ধান্তটি ভুল। ট্রাম্প শিক্ষার্থীদের বাবা-মা ও শিক্ষকদের  দুশ্চিন্তা করতে নিষেধ করেন। ছেলেমেয়েদের শিক্ষার ক্ষেত্রে আপস করা উচিত হবে না বলে জানিয়েছেন ট্রাম্প। 

তবে লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল জেলা সুপার অস্টিন বিটনার সোমবার ঘোষণা করেন, লস এঞ্জেলেসে ক্রমবর্ধমান করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত স্বশরীরে স্কুল কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে। সান দিয়েগো এবং বে এরিয়ায় কিছু স্কুল জানিয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ আশংকাজনক ভাবে বৃদ্ধি পাওয়ায় স্কুল কমপক্ষে ৫ অক্টোবর পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে কার্যক্রম চালানো হবে।

কিন্তু অরেন্জ কাউন্টির শিক্ষাবোর্ড মাস্ক বা সামাজিক দূরত্ব মানার শর্ত ছাড়াই স্কুলগুলি পুনরায় খোলার সুপারিশ করেছে।  

এলএ বাংলা টাইমস/এ/আই