করোনা ভাইরাসের কারণে লস এঞ্জেলেসে কাউন্টির পর সান্তা আনা ইউনিফাইড স্কুল জেলাও নতুন শিক্ষাবর্ষে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করবে। ফলে শিক্ষার্থীদের স্কুলে স্বশরীরে স্কুলে উপস্থিত হতে হবে না।
মঙ্গলবার সান্তা আনা ইউনিফাইড স্কুল জেলা এই সিদ্ধান্ত নিয়েছে। করোনাকালে শিক্ষার্থী ও অন্য সকলের সুরক্ষার কথা বিবেচনা করে নতুন এই নিয়ম চালু করা হয়েছে। মহামারি শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে। স্কুল কর্তৃপক্ষ বলছে, এই চ্যালেঞ্জপূর্ণ সময়ে স্কুল সম্প্রদায়ের নিরাপত্তা তাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে। তবে তারা আশা করছেন এই সমস্যার দ্রুত সমাধান হবে এবং ছাত্র-ছাত্রীরা সহপাঠী এবং শিক্ষকদের সাথে মিলিতভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
জেলা সুপারিন্টেন্ডড জেরি আলমেঞ্জারেজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আমরা একটি কঠোর দূরত্ব শিক্ষার পরিকল্পনা তৈরি করেছি যার মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসে তাদের পড়াশোনা চালিয়ে যাবার সুযোগ পাবে।
এলএ বাংলা টাইমস/এ/আই