লস এঞ্জেলেস

মায়ের থেকে গর্ভের শিশুতে করোনা ছড়াতে পারে?



মায়ের শরীর থেকে গর্ভের শিশুর শরীরে করোনাভাইরাস সংক্রমিত হতে পারে কিনা। বর্তমান সময়ে এটা খুব সাধারণ একটি জিজ্ঞসা। গবেষকরা বলছেন, মায়ের থেকে গর্ভের শিশুর মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়া খুবই বিরল। তবে এটা সম্ভব। 

অনেক ভাইরাস গর্ভের শিশুকে আক্রান্ত করতে পারে। অনেক গবেষণায় প্রমাণিত হয়েছে করোনাভাইরাসও মা থেকে গর্ভের শিশুর শরীরে ছড়িয়ে পড়ে। ইতালির এক দল বিজ্ঞানী একত্রিশ জন গর্ভবতী মহিলার ওপর গবেষণা করেন। যারা মার্চ ও এপ্রিল মাসে সন্তান প্রসব করেছেন তাদের নমুনা সংগ্রহ করেন। বেশ কিছু নমুনায় দেখা যায়, নাভির রক্ত বা বুকের দুধে ভাইরাসের উপস্থিতি রয়েছে। তবে তারা এও বলছেন এর মানে এই না যে ভাইরাস ওই জায়গাগুলোতে সংক্রমিত হতে পারে। 

একটি নমুনায়, তারা বলছেন, শক্ত প্রমাণ রয়েছে শিশু জন্ম থেকেই এই ভাইরাসে আক্রান্ত। আরেকটি শিশুর শরীরে করোনাভাইরাসের এন্টিবডি পাওয়া যায়। এর ফলে ভাইরাস মা থেকে শিশুর শরীরে ছড়িয়ে পড়েনি। ফ্রান্সের আরেকটি গবেষণায় দেখা যায়, নবজাতক শিশু জন্মের সময় মারাত্মক অসুস্থ ছিলো। 

ন্যাশেনাল হেলথ ইন্সটিটিউড মায়ের থেকে গর্ভের শিশুর শরীরে কেন সচরাচর ভাইরাস ছড়িয়ে পড়তে পারে না এর একটি সম্ভাব্য ব্যাখা দিয়েছে। গর্ভবতী মহিলাদেরও করোনাভাইরাস প্রতিরোধে একই উপদেশ দেওয়া হয়েছে। পাবলিক প্লেসে মাস্ক পড়া, ঘন ঘন হাত ধৌত করা ও কমপক্ষে ছয় ফুট দূরত্ব রক্ষা করে চলা। 

এলএ বাংলা টাইমস/এস/আর