লস এঞ্জেলেস

রাইট এইডের আরও ১৬১ করোনা পরীক্ষা কেন্দ্র স্থাপন



রাইট এইড নতুন করে আরও ১৬১ টি করোনাভাইরাস পরীক্ষা কেন্দ্র বৃদ্ধি করেছে। এর মধ্যে বেশ কয়েকটি রয়েছে সাউথল্যাণ্ডে। রাইট এইড ফার্মাসিস্টরা নতুন পরীক্ষা কেন্দ্র গুলো পরিচালনা করবেন। আঠারো বছরের বেশি বয়স্ক সকলে পরীক্ষা করাতে পারবে। উপসর্গ থাকা না থাকা নির্বিশেষে সকলে তা করতে পারবে। তবে এর জন্য নিবন্ধন করতে হবে। পরীক্ষার জন্য রাইট এইডের ওয়েবসাইটে একটা শিডিউল দেওয়া রয়েছে।
 কোম্পানির একজন মুখপাত্র বলেন, ‘ধারণা করা হচ্ছে পরীক্ষার তিন থেকে পাঁচ দিনের মধ্যে ফলাফল দেওয়া যাবে। কর্মদিনে সকাল দশটা থেকে রাত আটটা এবং ছুটির দিনে সকাল দশটা থেকে বিকেল পাঁচ টা পর্যন্ত পরীক্ষা করানো যাবে।’

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে ক্যালিফোর্নিয়া কোভিড-১৯ পরীক্ষা করানোর গাইডলাইন কিছুটা পুনর্গঠন করেছে। নতুন গাইডলাইনে যারা হাসপাতালে বা অধিক ঝুঁকিতে রয়েছে তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্যালিফোর্নিয়ায় ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে টেস্টিং সাপ্লাইয়ে ঘাটতি ও পরীক্ষার ফল প্রদানে দেরি হওয়ায় রাইট এইড পরীক্ষা কেন্দ্র চালু করে। এই বৃদ্ধির ফলে জাতীয় পর্যায়ে রাইট এইডের করোনা পরীক্ষা কেন্দ্র ২৫৮ টি হয়েছে। তবে রাইট এইডের মূল দৃষ্টি করোনা হটস্পটগুলোতে। এদের মধ্যে রয়েছে মন্টেবেলো, সাউথগেট, প্যানোরমা সিটি, ডাউনি, নরওয়াক ও কম্পটন। এছাড়া বিলফ্লাওয়ার, পমোনা, ইআই মন্টি ও পূর্ব লস এঞ্জেলেসে পরীক্ষা বেশি করানো হবে।

এলএ বাংলা টাইমস/এস/আর