লস এঞ্জেলেস

করোনায় এবার বাতিল হলো রোজ প্যারেড




করোনাভাইরাসের কারণে ২০২১ সালের রোজ প্যারেড বাতিল করেছে সংগঠকরা। দ্বিথীয় বিশ্ব যুদ্ধের পর প্রথম বারের মতো প্যাসাডোনা সিটির ঐতিহ্যবাহী এই প্যারেড বাতিল করা হয়েছে। 

প্যাসাডোনা টুর্নামেন্ট অফ রোজেজ এ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলে, নববর্ষের অনুষ্ঠান অনিচ্ছা ও চরম আশাহত হয়ে বাতিল করতে হয়েছে। গভর্নর গেভিন নিউসামের নতুন ঘোষণা অনুসারেই এটা করা হয়েছে।  তবে বার্ষিক রোজ বো খেলার পরিকল্পনা চলমান রয়েছে। 

পহেলা জানুয়ারির পাঁচ মাস আগে অনুষ্ঠান বাতিলের ঘোষণা এলো। জনপ্রিয় এই অনুষ্ঠানের প্রস্তুতি আগের বছরের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়। এ্যাসোসিয়েশনের সভাপতি বব মিলার বলেন, ‘এটা আমরা কেউ চাইনি। যত দিন সুরক্ষাবিধি আমাদের পরিকল্পনা করতে বাঁধা প্রদান করবে তা স্থগিত থাকবে।’ 

রোজ এ্যাসোসিয়েশন টুর্নামেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিইও ডেভিড ইডস বলেন, ‘ব্যান্ড ও অশ্বারোহী ইউনিটগুলোর উন্নত পরিকল্পনার পাশাপাশি বিভিন্ন ফ্লট তৈরি করতে কয়েক মাস লেগে যায়। সাধারণত এটার জন্য হাজার হাজার স্বেচ্ছাসেবক প্রয়োজন হয়। যা সুরক্ষা নীতির সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং তা আগামী মাসগুলোতে নিরাপদও হবে না।  

এলএ বাংলা টাইমস/এস/আর