লস এঞ্জেলেস

আজই শেষ হচ্ছে লস এঞ্জেলেস ভাড়াটিয়াদের আর্থিক সহয়তার আবেদন



করোনাকালে বিপাকে পড়া লস এঞ্জেলেস সিটির ভাড়াটিয়াদের আর্থিক সহয়তা কার্যক্রমে আবেদনের মেয়াদ আর কয়েক ঘণ্টা বাকি। শুক্রবার রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। দু হাজার ডলার পর্যন্ত সর্বোচ্চ আর্থিক ভাড়া ভর্তুকির আবেদন অনলাইনে করা যাবে। যারা অনলাইনে করতে পারবে না তারা ১-৮৪৪-৯৪৪-১৮৬৮ নম্বরে কল করেও আবেদন করতে পারবে। 

১০৩ মিলিয়ন ডলারের আর্থিক সহয়তা কার্যক্রমের মাধ্যমে লস এঞ্জেলেস শহরের পঞ্চাশ হাজার ভাড়াটিয়াকে সহয়তা করা হবে। অভিবাসী নির্বিশেষে লস এঞ্জেলেসের সকল ভাড়াটিয়া আবেদন করতে পারবেন। প্রার্থী বাছাই করা হবে দৈবভাবে। আবেদন আগে বা পরে করা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে না বলে জানিয়েছেন কর্মকর্তারা।
 যারা নির্বাচিত হবেন তারা এক হাজার থেকে সর্বোচ্চ দুই হাজার ডলার পর্যন্ত আর্থিক সহযোগিতা পাবেন। তবে এই অর্থ ভাড়াটিয়াদের পক্ষে বাড়িওয়ালাকে পরিশোধ করা হবে।  

এলএ বাংলা টাইমস/এস/আর