লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি করোনাভাইরাস সংক্রমণ রোধে সাধারণ মানুষকে বাসায় থাকার যে আদেশ জারি করেছিলেন তা উঠিয়ে নিয়েছেন। মেয়র বলেন, ‘আমাদের সকলের জীবন যাত্রা স্বাভাবিক করার জন্য এটা করা হয়েছে। তবে যেহেতু করোনা সংক্রমণ অব্যাহত রয়েছে সেহেতু আমাদের সকলেকে সচেতন থাকতে হবে এবং অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।’
শ্যাপার্ড ফেইয়েরির স্টুডিও নম্বর ওয়ান থেকে একটি পোস্টার ১৭ জুলাই প্রকাশিত হয়। যা মাস্ক পরিধানে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছিলো। মেয়র এই পোস্টারটি প্রদর্শন করে জনগণকে মাস্ক ব্যবহারে সচেতন করেন।
গারসেটি যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের সাম্প্রতিক বিবৃতিটির নির্দেশকের দিকে ইঙ্গিত করেছিলেন যে প্রত্যেকে মাস্ক পরলে মহামারী কয়েক মাসের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে। সেই লক্ষ্যেই মেয়র শিল্পী শেপার্ড ফেইয়েরির স্টুডিও নম্বর ওয়ান দ্বারা তৈরি একটি পোস্টার উন্মোচন করেন যাতে সকলেই মাস্ক ব্যাবহারে সচেতন হতে পারেন। শুক্রবার সন্ধ্যায় ব্রিফিংয়ে গারসেটি বলেন, ‘আপনি অর্থনীতিকে বাঁচান। আপনি ব্যবসায় প্রতিষ্ঠান আবার খুলবেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের স্বাস্থ্য বিধি অবশ্যই মেনে চলতে হবে।’
লস এঞ্জেলেসে মঙ্গলবার ৪,৯৯২ এবং বৃস্পতিবার ৪,২৪৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। যা প্রতিদিনের করোন সংক্রমণের নতুন রেকর্ড। এই সপ্তাহে যুক্ত হওয়া মোট আক্রান্তের সংখ্যা ২৩৩১০ যা গত সপ্তাহে ছিলো ১৭১২৮ জন।
এলএ বাংলা টাইমস/এ/আই