ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি মধ্যেই গভর্নর গেভিন নিউসাম হেয়ার সেলুন এবং অন্যান্য সৌন্দর্য পরিসেবাগুলোর জন্য নতুন নিয়মের ঘোষণা করেছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে গভর্নর এই ঘোষণা দিয়েছেন।
গভর্নর ব্যক্তিগত কেয়ার শিল্পের কিছু ব্যবসা যেমন হেয়ার সেলুন এবং বিউটি সেলুনগুলোকে বাহিরে কাজ করার অনুমতি দেবে বলে ঘোষণা করেছেন। বেশ কয়েকজন সেলুন এবং বিউটি কর্মীরা গভর্নরকে নিয়ম পরিবর্তন করে আউটডোর অপারেশনের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছিলেন। যাতে তারা মহামারি চলাকালীন আবার কাজ শুরু করতে পারেন।
গভর্নর বলেন, যদিও কিছু সৌন্দর্য পরিসেবা রাসায়নিক ব্যবহারের কারণে এটি অন্যান্য আউটডোর ব্যবসায়ের চেয়ে জটিল তবুও অনেক ক্ষেত্রে যেহেতু এই সেবা অত্যাবশ্যক পর্যায়ে রাখা যায় তাই এই সেবা কার্যক্রম চালুর অনুমতি দেয়া হচ্ছে। এখন অবধি কীভাবে এবং কখন পুনরায় খোলা হবে সে সম্পর্কে বিস্তারিত জানাননি গভর্নর।
এলএ বাংলা টাইমস/এ/আই