সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বিবেচনার জন্য ৭৭৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ঘোষণা করার পরিকল্পনা করেছেন। যা লক্ষ লক্ষ মানুষ বিশেষ করে নারী এবং বিভিন্ন বর্ণের মানুষকে অর্থনৈতিক মুক্তি দান করবে এবং এর ফলে তিন মিলিয়ন লোকের দক্ষ কর্মীবাহিনী গড়ে ওঠবে। যারা দেশকে আরো সামনে এগিয়ে নিতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। মঙ্গলবার জো বাইডেন এই ঘোষণা করেন।
এই প্রস্তাবে শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধীদের যত্ন বাড়ানোর ব্যবস্থা অন্তর্ভুক্ত করেছেন। কিছু সাহসী প্রস্তাবও তিনি নিয়েছেন যেমন সমস্ত ৩-৪ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে সার্বজনীন প্রাক বিদ্যালয় সরবরাহ এবং শিশু যত্নের জন্য অর্থ প্রদানের জন্য ট্যাক্স ক্রেডিট তৈরি করাও অন্তর্ভুক্ত রয়েছে।
সোমবার এই প্রস্তাব সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংয়ে একজন প্রবীণ প্রচার কর্মকর্তা বলেছেন, এই পরিকল্পনাগুলো সারা দেশের কর্মজীবী পরিবারগুলোকে প্রতিদিনের কষ্ট থেকে অনেকটা রক্ষা করবে।
এই মাসে বাইডেন দেশের উৎপাদন খাতকে পুনরায় সজ্জিত করার জন্য ৭০০ বিলিয়ন ডলারের প্রস্তাব করেছেন এবং নতুন জ্বালানি অবকাঠামো তৈরির জন্য ২ ট্রিলিয়ন ডলারের প্রচেষ্টার বিষয়ে ঘোষণা করেছেন। তার পরিকল্পনার চূড়ান্ত অংশটি আগামী সপ্তাহে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে যা আবাসন, শিক্ষা এবং উদ্যোক্তা সুযোগের ক্ষেত্রে দেশের অর্থনীতিতে জাতিগত বৈষম্য মোকাবেলা করার চেষ্টা করবে বলে জানা গেছে।
এলএ বাংলা টাইমস/এ/আই