লস এঞ্জেলেস

বয়েল হাইটসে ১ ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার



বয়েল হাইটসের পঞ্চম ফ্রিওয়েতে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্দারের পর তদন্ত শুরু করেছে পুলিশ। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট বলছে রাত সাড়ে দশটার দিকে তারা গুলির খবর পায়। বেসউইক ও কালজোনা স্ট্রিট এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে পৌঁছে ৩৪ বছর বয়সী গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করেন তারা। ওই ব্যক্তির শরীরে একাধিক গুলি লাগে এবং তিনি সেখানেই মারা যান। 

ভিডিও থেকে দেখা যায়, একটি রেঞ্জ রোভার এসইউভি সেখানে যেখানে সকালে পুলিশ ছিলো। তদন্ত চলাকালে লস এঞ্জেলস পুলিশ ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলকে ইন্ডিয়া্না স্ট্রিট বন্ধ করে দিতে বলে। মৃত ব্যক্তির পরিচয় বা অন্য কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। 

এলএ বাংলা টাইমস/এস/আর