লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে আজ বুধবার (১৯ আগস্ট) ভূমিকম্প আঘাত হেনেছে৷ রিখটার স্কেলে এর তীব্রতা ছিলো ৪ দশমিক ৮।

ইউএস জিওলজিক্যাল সার্ভের দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ডেথ ভ্যালি থেকে ২১ মাইল পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে৷ ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে। 

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পে লাস ভেগাসের ৬০ কিলোমিটার ও ভিসালিয়ার উত্তরে মৃদু কম্পন অনুভূত হয়েছে। প্রথম কম্পনের বিশ মিনিট পর দ্বিতীয়বার ২ দশমিক ৮ মাত্রার কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পে হতাহতের ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে গত একশো বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডেথ ভ্যালিতে। ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গাইনাইজেশনের মতে, ১৯৩১ সালের পর এতো তাপমাত্রা বিশ্ব ইতিহাসে রেকর্ড করা হয়নি। 

এলএবাংলাটাইমস/ওএম