পূর্ব লস এঞ্জেলেসে মেট্রো বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে ১৪ জন।
এরমধ্যে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে তিনজন। এদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট৷
বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে দশটায় হুইটিয়ার বোলেভার্ড এন্ড ডাওনি রোডে এই দুর্ঘটনাটি ঘটে।
লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানায়, চৌদ্দজনকে আহত অবস্থায় দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এরমধ্যে তিনজনের অবস্থা খুবই গুরুতর, বাকিদের অবস্থা স্থিতীশীল।
হতাহতদের নাম ঠিকানা ও সনাক্তের প্রক্রিয়া চলছে বলে জানায় ফায়ার ডিপার্টমেন্ট সূত্র৷
এলএবাংলাটাইমস/ওএম