লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে করোনায় শিশুর মৃত্যু

ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে করোনাভাইরাসে এক শিশুর মৃত্যু হয়েছে।

অরেঞ্জ কাউন্টি হেলথ কেয়ার এজেন্সি জানিয়েছে, বুধবার (১৯ আগস্ট) মেয়ে শিশুটি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। তবে শিশুটির বৃত্তান্ত প্রকাশ থেকে বিরত রয়েছে কর্তৃপক্ষ। 

অরেঞ্জ কাউন্টির হেলথ অফিসার ড. ক্ল্যাইটন চাও গণমাধ্যমে জানান, শিশুটির শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে ছিলো। রাজ্যটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো শিশু মৃত্যুর ঘটনা এটিই প্রথম।

অরেঞ্জ কাউন্টিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ৫০০ জন। এরমধ্যে মারা গেছে ৮৩৩ জন, যার অর্ধেক রোগীর বয়স ৭৫ বছরের বেশি। মাত্র সাত শতাংশ রোগীর বয়স ১৮ বছরের কম। 

প্রসঙ্গত, ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসে মোট আক্রান্তের মধ্যে ১০ শতাংশ শিশু রয়েছে। 


এলএবাংলাটাইমস/ওএম