লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে গুলিতে একজনের মৃত্যু, আহত আরো ১

লস এঞ্জেলেসের মেইউড কাউন্টিতে গোলাগুলির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। 

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট জানিয়েছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে পাঁচটায় বোলেভার্ড এন্ড রেন্ডলফ স্ট্রিটে এই গোলাগুলির ঘটনা ঘটে৷ 

কাউন্টি শেরিফ সূত্র জানায়, ঘটনাস্থলের পাশেই দুই ব্যক্তি দেওয়ালে গ্রাফিতি ও ট্যাগ আঁকছিলো। এমন সময় অন্য আরো দুইজন ওখানে আসে এবং এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এরপরই গুলি বর্ষণের ঘটনা ঘটে। 

ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ একজনকে মৃত অবস্থায় পায়। অন্য আরেকজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে ও গোলাগুলির ফুটেজ ও প্রত্যক্ষদর্শী সনাক্তের চেষ্টা চলছে। 


এলএবাংলাটাইম/ওএম