যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শুরু হয়েছে সর্বকালের অন্যতম ভয়াবহ দাবানল। রাজ্যের বেশ কয়েকটি কাউন্টিতে চলছে জরুরি অবস্থা। পুড়ছে মাইলের পর মাইল একর জমি। আর রাজ্যটির এই বিপর্যস্ত অবস্থা পর্যবেক্ষণে আগামী সোমবার (১৪ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়া সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১২ সেপ্টেম্বর) হোয়াইট হাউজ এর মুখপাত্র জুড ডিরি জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার দাবানলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে প্রেসিডেন্ট ট্রাম্প রাজ্যটি সফর করবেন।
জুড ডিরি জানান, ক্যালিফোর্নিয়ার স্যাকরামেন্টো কাউন্টির ম্যাকক্লেলাল পার্কের দাবানল পর্যবেক্ষণ করবেন ট্রাম্প। এ সময় তিনি স্থানীয় ও ফেডেরাল ইমার্জেন্সি অফিশিয়ালসদের সাথে কথা বলবেন।
এর আগে শুক্রবার ক্যালিফোর্নিয়ার গভর্নর গভিন নিউসাম জানিয়েছিলেন, ক্যালিফোর্নিয়ার চলমান প্রাকৃতিক দূর্যোগ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা হয়েছে। হোয়াইট হাউজ থেকেও এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, ট্রাম্প দাবানল নিয়ন্ত্রনে করণীয় বিষয়ে স্থানীয় ও স্টেট পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন।
হোয়াইট হাউজের বিবৃতিতে জানানো হয়, দাবানলের সাথে যারা যুদ্ধ করছে, দাবানলের কারণে যাদের অন্যত্র সরে যেতে হয়েছে, তাদের জন্য ফেডেরাল থেকে 'ইমার্জেন্সি রেসপন্স' সাপোর্টের নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
এর আগে, আগস্টের ১৪ তারিখ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্যালিফোর্নিয়াকে 'মেজর ডিজাস্টার ডিক্লেয়ারেশন' হিসেবে ঘোষণা করেন।
ক্যালিফোর্নিয়ায় শুরু হওয়া দাবানলগুলোর মধ্যে সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে নর্থ কমপ্লেক্সের স্যাকরামেন্টোর দাবানল। গত আগস্টে বজ্রপাতের কারণে শুরু হওয়া এই দাবানলে ইতোমধ্যে ৪ লাখ ৭১ হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোট ছোট অনেকগুলো দাবানল একসাথে আরো বাড়ছে আগুন। এই দাবানলে ইতোমধ্যে এক শিশুসহ ১০ জন মারা গেছে।
উল্লেখ্য, এই বছর দাবানলের কারণে ক্যালিফোর্নিয়ায় ২২ লাখ ৭৭ হাজার ৯২২ একর জমি ভস্মীভূত হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম