যুক্তরাষ্ট্রের তৈরি তৃতীয় টিকা হিসেবে জনসন এন্ড জনসন এর টিকা অনুমোদনের জন্য ইতিবাচক সাড়া দিয়েছে ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ) কমিটি।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এফডিএর ভ্যাকসিন এন্ড রিলেটেড বায়োলজিক্যাল প্রোডাক্ট এডভাইজরি কমিটি আঠারো ও এর বেশি বয়েসীদের জন্য এই টিকা অনুমোদনের সুপারিশ করেছে।
তবে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য চূড়ান্ত রকম অনুমোদন দেওয়া হয়নি। তবে খুব শীঘ্রই চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।
জনসন এন্ড জনসন এর তৈরি টিকা শুধুমাত্র একটি ডোজ ব্যবহার করলে করোনার বিরুদ্ধে সুরক্ষা হবে। আমেরিকা, সাউথ আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার ৪৪ হাজার বাসিন্দার উপর এই টিকার কার্যকারীতা পরীক্ষা করে দেখা হয়েছে।
কার্যকারীতা পরীক্ষায় দেখা গেছে, গ্লোবালি জনসন এন্ড জনসন এর টিকা মাঝারি থেকে মারাত্মক রোগ প্রতিরোধে ৬৬ শতাংশ কার্যকর। যুক্তরাষ্ট্রে কার্যকরী ৭২ শতাংশ ও মারাত্মক রোগ প্রতিরোধে ৮৫ শতাংশ পর্যন্ত কার্যকর।
ক্যালিফোর্নিয়ায় জনসন এন্ড জনসন এর টিকা পাওয়া যাবে?
সম্প্রতি সংবাদ সম্মেলনে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম জানায়, আগামী সপ্তাহের মধ্যেই জনসন এন্ড জনসন এর টিকা বাসিন্দাদের উপর প্রয়োগ করা হতে পারে।
ফ্রেন্সো সংবাদ সম্মেলনে নিউসাম জানান, বাইডেন প্রশাসন আগামী সপ্তাহে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ৩ লাখ ৮০ হাজার ডোজ টিকা পাঠানোর পরিকল্পনা করছে। এর পরের তিন সপ্তাহে আরো ১০ লাখ ১০ হাজার ডোজ টিকা ক্যালিফোর্নিয়া পেতে পারে।
নিউসাম জানান, ক্যালিফোর্নিয়া জুড়ে নতুন আরো ১১টি টিকাকেন্দ্র খোলা হচ্ছে ও কৃষিক্ষেত্রের সাথে সংযুক্ত কর্মীদের জন্য ৩৪ হাজার ডোজ টিকা রাখা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম