লস এঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ১ লাখ ১০ হাজার ডলারের জাল নোট আটক করেছে ইউএস কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কর্তৃপক্ষ।
গত সপ্তাহেই বিপুল পরিমাণ জাল নোট আটক করা হয়। মঙ্গলবার (২৩ মার্চ) বিষয়টি গণমাধ্যমে জানায় সিবিপি কর্তৃপক্ষ।
সিবিপি সূত্র জানিয়েছে, একটি এক্সপ্রেস পার্সেল থেকে এই জাল নোটগুলো উদ্ধার করা হয়। এগুলো হংকং থেকে লস এঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পাঠানো হয়েছে। নরদার্ন ক্যালফোর্নিয়ায় এই পার্সেলটির চূড়ান্ত গন্তব্য ছিলো।
সিপিবি জানায়, কাস্টমসে পরীক্ষাকালীন সময়ে ‘বার প্রোপ ৩৫পিসিএস’ নামের একটি শিপমেন্টে বেশ কিছু জালিয়াত বিল শনাক্ত হয়। এরপর প্যাকেজটি খোলা হলে ৪৯২টি ১০০ ডলারের জাল নোট এবং ৩ হাজার ৪৯টি ২০ ডলারের জাল নোট শনাক্ত হয়।
প্যাকেজটির পিছনে ‘প্রপ কপি’ লাগানো ছিলো এবং শিপিং মেথড আর কোয়ালিটির কারণে জাল নোটগুলো সহজেই শনাক্ত করা গেছে বলে জানিয়েছে সিবিপি।
যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় নোট জাল করা রাষ্ট্রীয় অপরাধ বলে বিবেচিত হয়। সিবিপির ডিরেক্টর অব ফিল্ড অপারেশন কার্লোস সি মার্শাল বলেন, ‘জাল নোটের মাধ্যমে যারা দেশের অর্থনীতি ও ব্যবসা ক্ষতিগ্রস্ত করতে চাইছে, তাদের শনাক্তে সিবিপি সবসময় সচেষ্ট রয়েছে’।
যুক্তরাষ্ট্রের ডলারের নোট বিষয়ে দ্য ইউএস সিক্রেট সার্ভিসের কাছে বিস্তারিত তথ্য থাকে। কেউ যেনো জাল নোটের মাধ্যমে প্রতারিত না হোন, সেজন্য সিক্রেট সার্ভিসের ওয়েবসাইটে বিস্তারির তথ্য দেওয়া থাকে।
জাল নোট সম্পর্কে জানতে ভিজিট করুন সিক্রেট সার্ভিসেস এর ওয়েবসাইট - FAKE CURRENCY
এলএবাংলাটাইমস/ওএম