ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালিতে একই স্থানে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি পৃথক গাড়ি দুর্ঘটনায় তিন চালককে DUI-এর অভিযোগে আ টক করা হয়েছে। এসব দুর্ঘটনার একটিতে ভেনচুরা কাউন্টির এক ফায়ারফাইটার গু রুতর আ হ ত হয়েছেন।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের (CHP) কর্মকর্তা রায়ান আয়রস জানান, রোববার ভোর ২টা ২২ মিনিটে ট্যাপো ক্যানিয়ন রোডের কাছে ১১৮ ফ্রিওয়েতে প্রথম দুর্ঘটনাটি ঘটে।
প্রাথমিক দুর্ঘটনায় ভুল দিক দিয়ে আসা একটি লাল টেসলা জড়িত ছিল। এতে চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং প্রতিটি গাড়িতে একজন করে ব্যক্তি ছিলেন। টেসলার চালক আ হ ত হন এবং তাকে DUI-এর অভিযোগে আ টক করা হয়।
এরপর ভোর প্রায় ২টা ৫৯ মিনিটে প্রথম দুর্ঘটনার তদন্ত চলার সময় আরেক চালক ঘটনাস্থলে থাকা লাল জরুরি সতর্ক সংকেত অতিক্রম করে সেখানে ধা ক্কা দেন।
এ সময় ভেনচুরা কাউন্টির এক ফায়ারফাইটার গাড়িটির ধা ক্কায় গু রুতর আ হ ত হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। তবে ওই গাড়ির চালক আ হ ত হননি। তাকেও DUI-এর অভিযোগে আ টক করা হয়েছে।
তবে দুর্ঘটনার ঘটনা এখানেই শেষ হয়নি। সকাল প্রায় ৫টা ৪০ মিনিটে তৃতীয় এক চালক একই দুর্ঘটনাস্থলে এসে আবারও ধা ক্কা দেন। তাকেও DUI-এর অভিযোগে আ টক করা হয়।
সব মিলিয়ে পৃথক তিনটি দুর্ঘটনার ঘটনায় তিন চালককে DUI-এর অভিযোগে আ টক করা হয়েছে। ঘটনাগুলো নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল।