ক্যালিফোর্নিয়ায় একটি পিকআপ ট্রাক থেকে ১৩২ পাউন্ড (প্রায় ৬০ কেজি) কো কে ন উদ্ধারের ঘটনায় দুই নারীকে গ্রে প্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী। গত ২৯ অক্টোবর ১০ ফ্রিওয়েতে গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর সময় ট্রাকের পেছনের অংশে লুকানো অবস্থায় মা দকগুলো পাওয়া যায়।
যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রলের ইউমা সেক্টর জানিয়েছে, অভিযানে রিভারসাইড কাউন্টি শেরিফের কার্যালয় তাদের সহায়তা করেছে। ট্রাকের পেছনে রাখা কয়েক ডজন প্যাকেটের মধ্যে কো কে নগুলো লুকানো ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।
গ্রে প্তার দুই নারীই যুক্তরাষ্ট্রের নাগরিক। ট্রাফিক তল্লাশির সময় তাঁদের আ টক করা হয়। তবে তাঁদের নাম, বয়স কিংবা মা দক পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টতার বিস্তারিত প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
বর্ডার প্যাট্রল সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযানের ছবি প্রকাশ করেছে। একটি ছবিতে দুই নারীকে টহল গাড়ির পেছনে হাতকড়া পরা অবস্থায় দেখা যায়। অন্য ছবিতে পিকআপ ট্রাকের পেছনে স্তূপ করে রাখা কো কে নের প্যাকেট দেখা গেছে।
বর্ডার প্যাট্রল জানিয়েছে, মামলাটি রিভারসাইড কাউন্টিতে বিচারপ্রক্রিয়ার জন্য পাঠানো হবে। তবে এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
ক্যালিফোর্নিয়ার মহাসড়কগুলোতে মা দক পরিবহন ঠেকাতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফেডারেল সংস্থাগুলোর যৌথ অভিযান অব্যাহত রয়েছে।