আমেরিকা

তিন শিশুকে শিরশ্ছেদ করে হ ত্যা, ২৩ বছর পর টেক্সাসে খুনির মৃ ত্যুদণ্ড কার্যকর

টেক্সাসে তিন শিশুকে হ ত্যা ও তাদের শিরশ্ছেদের ঘটনায় দোষী সাব্যস্ত জন অ্যালেন রুবিওর মৃ ত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় হান্টসভিলের রাজ্য কারাগারে প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার মাধ্যমে ৪৬ বছর বয়সী রুবিওর দণ্ড কার্যকর হয়। ২০০৩ সালে ব্রাউনসভিলের একটি অ্যাপার্টমেন্টে তিন শিশুকে হ ত্যার প্রায় ২৩ বছর পর এই দণ্ড কার্যকর হলো। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে রুবিওকে মৃ ত ঘোষণা করা হয়। ইনজেকশন প্রয়োগ শুরুর ২১ মিনিট পর চিকিৎসক তাঁর মৃ ত্যু নিশ্চিত করেন। ২০০৩ সালের ১১ মার্চ ব্রাউনসভিলের একটি ছোট, জানালাবিহীন অ্যাপার্টমেন্টে তিন শিশুকে হ ত্যা করা হয়। নিহতদের মধ্যে ছিল তিন বছর বয়সী জুলিসা কুয়েসাদা, ১৪ মাস বয়সী জন ই. রুবিও এবং মাত্র দুই মাস বয়সী মেরি জেন রুবিও। রুবিওর সাধারণ আইন অনুযায়ী স্ত্রী অ্যাঞ্জেলা কামাচো ছিলেন শিশু তিনটির মা। রুবিও সবচেয়ে ছোট শিশুটির জৈবিক বাবা হলেও বাকি দুজনকেও নিজের সন্তান হিসেবে লালন করতেন। এই ঘটনায় রুবিওর সঙ্গে কামাচোকেও অভিযুক্ত করা হয়েছিল। পরে তিনি নিজের ভূমিকার কথা স্বীকার করে দোষী সাব্যস্ত হন এবং তিনটি যাবজ্জীবন কারাদণ্ড পান। তিনি এখনো কারাগারে রয়েছেন। রুবিওর প্রথম মৃ ত্যুদণ্ডের রায় ২০০৭ সালে আপিল আদালত বাতিল করে। আদালতের পর্যবেক্ষণ ছিল, প্রথম বিচারে কামাচোর কিছু বক্তব্য প্রমাণ হিসেবে গ্রহণ করা ঠিক হয়নি। পরে ২০১০ সালে দ্বিতীয়বার বিচার হয়। সে সময় রুবিও মানসিক অসুস্থতার কারণে নিজেকে অপরাধের জন্য দায়ী করা যায় না বলে দাবি করেন। তবে বিচার শেষে আবারও তাঁকে দোষী সাব্যস্ত করে মৃ ত্যুদণ্ড দেওয়া হয়। মামলার বিচার চলাকালে রুবিওর মানসিক স্বাস্থ্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তাঁর পক্ষের বিশেষজ্ঞরা তাঁকে প্যারানয়েড স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে শনাক্ত করেছিলেন। তবে রাষ্ট্রপক্ষের বিশেষজ্ঞরা সেই মূল্যায়নের সঙ্গে একমত হননি। আদালতের নথি অনুযায়ী, রুবিও বিভিন্ন সময়ে দাবি করেছিলেন, শিশুরা অশুভ শক্তির প্রভাবে আক্রান্ত এবং বিশ্বকে রক্ষার জন্য তাঁকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। মৃ ত্যুদণ্ড কার্যকরের আগে একজন ধর্মীয় উপদেষ্টা তাঁর জন্য প্রার্থনা করেন। শেষ বক্তব্যে রুবিও পরিবার, বন্ধু ও কারাগারের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, কারাগারের কর্মীরা তাঁকে সৃষ্টিকর্তার সন্ধান পেতে সহায়তা করেছেন। নিজের স্ত্রীর পরিবারের কাছে ক্ষমাও চান। রুবিও বলেন, অতীতের ঘটনা তিনি বদলাতে পারবেন না। তবে তাঁর জীবন শেষ হয়ে গেলেও এতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কষ্ট কমবে না—এ কথাও স্বীকার করেন। শেষ বক্তব্যে তিনি সন্তানদের সঙ্গে স্বর্গে আবার দেখা হওয়ার আশাও প্রকাশ করেন। তিন শিশুর হ ত্যাকাণ্ডে ব্রাউনসভিল শহর গভীরভাবে আলোড়িত হয়েছিল। যে অ্যাপার্টমেন্টে ঘটনাটি ঘটেছিল, সেটি পরে ভেঙে ফেলা হয়। জায়গাটিতে শিশুদের স্মরণে ‘ত্রেস অ্যাঞ্জেলেস পার্ক’ নামে একটি পার্ক ও কমিউনিটি গার্ডেন গড়ে তোলা হয়েছে। রুবিওর মৃ ত্যুদণ্ড কার্যকরের দিনই ওকলাহোমায় আরেক ব্যক্তির মৃ ত্যুদণ্ড কার্যকর করা হয়। এ নিয়ে ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে মৃ ত্যুদণ্ড কার্যকরের সংখ্যা দাঁড়ায় ৩৭-এ।