ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে একই পরিবারের চারজনের মৃ ত্যুর ঘটনায় প্রাথমিক ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে জানা গেছে, পরিবারের বাবা থমাস টাকচের গুলিতে তার স্ত্রী ও দুই মেয়ের মৃ ত্যু হয়েছে। পরে নিজের মাথায় গু লি চালিয়ে তিনি আ ত্মহ ত্যা করেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার প্রকাশিত টিপেকানো কাউন্টি করোনার কার্যালয়ের প্রাথমিক ময়নাতদন্তের তথ্য অনুযায়ী, ৫১ বছর বয়সী থমাস টাকচের মৃ ত্যুকে আ ত্মহ ত্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে তার স্ত্রী জুলি টাকচ (৫৩) এবং দুই মেয়ে ক্যাথারিন (১৭) ও লরেনের (১৬) মৃ ত্যুকে হ ত্যা হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। তিনজনই একাধিক গু লির আঘাতে মা রা যান।
ঘটনাটি ঘটে ইন্ডিয়ানার ওয়েস্ট লাফায়েট শহরের শাইনিং আর্মর লেনের একটি বাড়িতে। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে পরিবারের এক কিশোরী মেয়ে জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে। ফোনে সে জানায়, তার বাবার কাছে আ গ্নে য়া স্ত্র রয়েছে এবং তিনি পরিবারের সদস্যদের গু লি করার হুমকি দিচ্ছেন।
জরুরি বিভাগের প্রকাশিত অডিওতে ওই ফোনকলের শেষ মুহূর্তের ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যায়। কিছুক্ষণ পর কলটি বিচ্ছিন্ন হয়ে যায়। তখন একজন জরুরি বিভাগের কর্মীকে বলতে শোনা যায়, ফোনে থাকা ব্যক্তির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং একাধিক গু লির শব্দ শোনা যাচ্ছে।
খবর পেয়ে টিপেকানো কাউন্টি শেরিফের ডেপুটি এবং ওয়েস্ট লাফায়েট পুলিশ বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বাড়িতে প্রবেশ করে তারা পরিবারের চার সদস্যকে মৃ ত অবস্থায় দেখতে পান। বাড়ির নিচতলায় দুটি এবং দোতলায় আরও দুটি মৃ তদেহ পাওয়া যায়। পরে ঘটনাস্থলেই চারজনকে মৃ ত ঘোষণা করা হয়।
নিহত থমাস টাকচ টিপেকানো কাউন্টি শেরিফের কার্যালয়ে কর্মরত ছিলেন। ২০২৪ সালে তিনি সেখানে যোগ দেন। তার স্ত্রী জুলি টাকচ পারডিউ বিশ্ববিদ্যালয়ের হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। দুই মেয়ে স্থানীয় হ্যারিসন হাইস্কুলের শিক্ষার্থী ছিল। এ ঘটনায় শোক প্রকাশ করেছে পারডিউ বিশ্ববিদ্যালয়। এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, জুলি ও তার পরিবারের মৃ ত্যুতে তারা গভীরভাবে শোকাহত। একই সঙ্গে তার সহকর্মী, শিক্ষার্থী এবং এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সমবেদনা জানিয়েছে বিশ্ববিদ্যালয়। টিপেকানো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, থমাস টাকচের বিরুদ্ধে আগে কোনো পরিচিত বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা ছিল না। ঘটনার কারণ বা এর পেছনের উদ্দেশ্য সম্পর্কেও এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করেননি তদন্তকারীরা। এদিকে চারজনের মৃ ত্যুর প্রকৃত পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য জানতে তদন্ত চলছে। চারজনের টক্সিকোলজি পরীক্ষার প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। এসব পরীক্ষার ফল পেতে ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে করোনার কার্যালয়।