ইতালির সাবেক জাতীয় পুলিশপ্রধান জিয়ান্নি ডি জেনারোর মৃ ত্যু হয়েছে। ৭৮ বছর বয়সী এই সাবেক পুলিশ কর্মকর্তা সিসিলির মাফিয়া-সংশ্লিষ্ট একটি পুরোনো হত্যাকাণ্ডের তদন্ত বাধাগ্রস্ত করার অভিযোগে তদন্তের মুখে ছিলেন। শনিবার (২১ নভেম্বর) তুসকানিতে নিজের গ্রামীণ বাড়িতে তার মৃ তদেহ পাওয়া যায়। ইতালির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তিনি নিজেই নিজের জীবন শেষ করেছেন। তবে তার মৃ ত্যুর পরিস্থিতি নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইতালির জাতীয় পুলিশপ্রধানের দায়িত্ব পালন করেন ডি জেনারো। দেশটির সংগঠিত অপরাধ ও সিসিলিয়ান মাফিয়া গোষ্ঠী কোসা নস্ত্রার বিরুদ্ধে লড়াইয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
ইতালির সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার পর থেকে পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। পরে উদ্বিগ্ন স্বজনেরা বিষয়টি কর্তৃপক্ষকে জানান। শনিবার সকালে তুসকানির বাড়ি থেকে তার মৃ তদেহ উদ্ধার করা হয়।
ডি জেনারোর মৃ ত্যুর খবর নিশ্চিত করে ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডারসেক্রেটারি আলফ্রেডো মান্তোভানো বলেন, একজন সরকারি কর্মকর্তার এমন মর্মান্তিক মৃ ত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। দেশের প্রতিষ্ঠানগুলোর প্রতি ডি জেনারোর দায়িত্ববোধ ও নিষ্ঠার প্রশংসাও করেন তিনি।
মাফিয়া তদন্তের সঙ্গে সংশ্লিষ্টতা
ডি জেনারোর মৃ ত্যুর কয়েক দিন আগে সিসিলির কালতানিসেত্তা শহরের প্রসিকিউটররা ১৯৯২ সালের একটি মাফিয়া হামলার তদন্ত বাধাগ্রস্ত করার অভিযোগে তার নাম অন্তর্ভুক্ত করেন।
ওই হামলাটি ঘটে পালেরমো শহরের ভিয়া ডি'আমেলিও এলাকায়। এতে মাফিয়াবিরোধী বিচারক পাওলো বোরসেলিনো এবং তার নিরাপত্তায় নিয়োজিত পাঁচ পুলিশ কর্মকর্তা নি হত হন।
তদন্তকারীদের অভিযোগ, ওই হত্যাকাণ্ডের পর তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য গোপন বা তদন্তের গতিপথ পরিবর্তনের চেষ্টার সঙ্গে ডি জেনারোর সংশ্লিষ্টতা থাকতে পারে। এ ঘটনায় প্রসিকিউটররা তার গৃহবন্দিত্বের আবেদন করেছিলেন। তবে একজন বিচারক সেই আবেদন প্রত্যাখ্যান করেন। পরে প্রসিকিউটররা সিদ্ধান্তটির বিরুদ্ধে আপিল করেন। আগামী ১ ডিসেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল।
ডি জেনারো অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন। তার বিরুদ্ধে কোনো আদালত অপরাধ প্রমাণ করে রায় দেননি। তার আইনজীবীর ভাষ্য অনুযায়ী, অভিযোগগুলোকে তিনি অন্যায় ও মানহানিকর মনে করতেন।
ইতালির নিরাপত্তা ব্যবস্থায় দীর্ঘ কর্মজীবন
ইতালির নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থায় কয়েক দশক ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ডি জেনারো। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে সিসিলির কুখ্যাত মাফিয়া গোষ্ঠী কোসা নস্ত্রার বিরুদ্ধে অভিযানে তিনি যুক্ত ছিলেন।
মাফিয়াবিরোধী বিচারক জিওভান্নি ফালকোনের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন তিনি। ব্রাজিল থেকে মাফিয়া সদস্য টমাসো বুসচেত্তাকে ইতালিতে ফিরিয়ে আনার প্রক্রিয়ায়ও ভূমিকা রাখেন।
পরবর্তী সময়ে তিনি ইতালির অ্যান্টি-মাফিয়া ইনভেস্টিগেটিভ ডিরেক্টরেটের প্রধান, জাতীয় পুলিশপ্রধান এবং গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় বিভাগের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ফিনমেকানিকার চেয়ারম্যান হন। প্রতিষ্ঠানটি পরে লিওনার্দো নামে পরিচিতি পায়। ২০২০ সাল পর্যন্ত তিনি ওই পদে ছিলেন।
তার কর্মজীবন অবশ্য বিতর্কমুক্ত ছিল না। ২০০১ সালে জেনোয়া শহরে জি-৮ সম্মেলনের সময় পুলিশের নিরাপত্তা অভিযানের দায়িত্বে ছিলেন তিনি। ওই সম্মেলনকে কেন্দ্র করে পুলিশ ও বিশ্বায়নবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। তবে সংশ্লিষ্ট একটি মামলায় তিনি শেষ পর্যন্ত খালাস পান।
এদিকে ডি জেনারোর মৃ ত্যুর পরিস্থিতি খতিয়ে দেখতে তুসকানির গ্রোসেতো অঞ্চলের প্রসিকিউটররা পৃথক তদন্ত শুরু করেছেন। তার মৃ ত্যুর পেছনে কাউকে প্ররোচিত করার ভূমিকা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।