ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের একটি মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগে ছয় কর্মীকে গ্রে প্তার করেছে কর্তৃপক্ষ। গ্রে প্তার ব্যক্তিদের মধ্যে চারজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানের অভিযোগ রয়েছে।
আলী মিট ইন্টারন্যাশনাল নামের দোকানটিতে শুক্রবার অভিযান চালানো হয়। কর্তৃপক্ষের ভাষ্য, দোকানটিকে ঘিরে প্রায় এক বছর ধরে তদন্ত চলছিল। ২০২৫ সালের আগস্টে প্রাণী অধিকার সংগঠন অ্যানিম্যাল আউটলুকের অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। সংগঠনটি ২০২৫ সালের জুনে অনুষ্ঠিত একটি প্রকাশ্য প শু জবাইয়ের অনুষ্ঠানের ভিডিও তদন্তকারীদের কাছে জমা দেয়।
তদন্তকারীদের অভিযোগ, ওই অনুষ্ঠানে গ্রাহকেরা প শু কিনে নিজেরাই জবাই করতে পারতেন। ভিডিওতে ভেড়া ও মেষশাবককে পা ধরে উল্টো করে ঝুলিয়ে জবাই করার দৃশ্য দেখা গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। কিছু প শু তখনও নড়াচড়া করছিল, এমন অবস্থায় সেগুলো এক জায়গায় স্তূপ করে রাখা হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে।
কর্তৃপক্ষের দাবি, গরুকে বৈদ্যুতিক শক দেওয়া, মারধর করা এবং জবাইয়ের সময় অমানবিকভাবে সামলানোর ঘটনাও ভিডিওতে ধরা পড়ে। একটি ভিডিওতে প্রায় ১২ বা ১৩ বছর বয়সী এক ছেলেকে একটি ভেড়ার গলা কাটতে সহায়তা করার অভিযোগ উঠেছে। তদন্তকারীদের ভাষ্য, একজন কর্মী ছেলেটির হাতে ছুরি তুলে দিয়ে তার কবজি ধরে কাটার কাজে সাহায্য করেন।
ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমায়ার ঘটনাটিকে ‘চরম নিষ্ঠুরতা’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, মামলাটি কোনো ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে নয়; ধর্মীয় আচারের নামে প শুর কল্যাণ আইন লঙ্ঘন বা অপ্রয়োজনীয় কষ্ট দেওয়ার অনুমতি নেই।
গ্রে প্তার ছয় কর্মীর মধ্যে দোকানটির ব্যবস্থাপক নাদিম শাকিলও রয়েছেন। কর্মকর্তাদের দাবি, তিনি অনুষ্ঠান আয়োজন ও পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। চার কর্মীর বিরুদ্ধে বৈধ অভিবাসন নথি ছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থানের অভিযোগের পর দেশটির অভিবাসন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আটকাদেশ দিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানের সময় দোকানে আরও প শু পাওয়া যায়। সেগুলোকে অস্থায়ীভাবে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।