চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক।
সোমবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে বিশেষ ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বিমানবন্দরে ভুটানের রাজাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে স্বাগত জানান। মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দিয়েছিল বন্ধুরাষ্ট্র ভুটান। সময়ে-অসময়ে বন্ধুত্বের হাত বাড়ানো দেশটির সর্বোচ্চ নেতৃত্ব আবারও এলেন বাংলাদেশে। প্রায় এক যুগ পর স্বাধীনতা দিবস উদযাপনের আনুষ্ঠানিকতায় যোগ দিতে বাংলাদেশ সফরে এসেছেন ভুটানের রাজা।
এলএবাংলাটাইমস/আইটিএলএস