লস এঞ্জেলেস

করোনায় লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা বেড়ে ৪৫৫; আক্রান্ত ১০ হাজার ৮৫৪


প্রাণঘাতী করোনাভাইরাসে লস এঞ্জেলেস কাউন্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৫ জনে। ভাইরাসটিতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৮৫৪ জন। 


এর মধ্যে লং বীচ এলাকায় আক্রান্তের সংখ্যা ৩৭৯ জন। প্রাণঘাতী ভাইরাসটিতে লং বীচে মারা যায় ১৮ জন। পাসাডেনা এলাকায় আক্রান্তের সংখ্যা ১৮৪ জন। আর মৃতের সংখ্যা ১৪ জন।

আজ বৃহস্পতিবার কাউন্টির ভাইরাস সংক্রমণের সর্বশেষ তথ্য প্রকাশ করে স্বাস্থ্য পরিচালক বারবারা ফেরার। ভাইরাসটিতে বাংলাদেশি অধ্যুষিত ‘লিটল বাংলাদেশ’ এলাকায় এখনো পর্যন্ত আক্রান্ত ৩৮ জন। গতকালকে প্রাণঘাতী এই ভাইরাসটিতে এই এলাকায় কেউ আক্রান্ত হয়নি। 

পুরো ক্যালিফোর্নিয়াতে করোনাভাইরাসে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যান ৯৫১ জন।

যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৭৭ হাজার ৫৬ জন। আর মোট মৃতের সংখ্যা ৩৪ হাজার ৫৮০ জন। 

এলএ বাংলা টাইমসের অনুসন্ধানে এখনো পর্যন্ত হাতে গোনা কয়েকজন বাংলাদেশির আক্রান্তের খবর পাওয়া যায়। আক্রান্তরা আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। সেইসাথে তাদের মধ্যে ২/১ জন আইসোলেশন থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। নিরাপত্তাজনিত কারণে তাদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।    

সুপ্রিয় পাঠক, প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত সর্বশেষ তথ্য নিয়ে এই সংবাদ প্রকাশ করা হয়ে থাকে। প্রতিনিয়ত লাইভ আপডেটের জন্য আপনারা চোখ রাখতে পারেন আমাদের করোনা ট্র্যাকিং টুলে। 

/এলএ বাংলা টাইমস/