গতকাল শুক্রবার শেষ রাতে সাউথ লস অ্যাঞ্জেলেসের একটি এপার্টমেন্টের ছাদে পার্টি করছিল কিছু বাসিন্দা। আর সেখান থেকে গণহারে তাদের গ্রেফতার করে নিয়ে আসে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ।
পুলিশ বিভাগ সূত্রে জানা যায়, কমপক্ষে ৫০ জন পুলিশ সদস্য সেখানে উপস্থিত হয়ে পার্টি বন্ধ করে তাদের গ্রেফতার করে নিয়ে আসে। অবশ্য সেখান থেকে অনেকেই দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানায় তারা।
ভবনটির ছাদে পার্টিতে অংশ নেওয়া সদস্য সংখ্যা জানতে চাইলে পুলিশ বিভাগ জানান ১০০ জনের বেশি লোক মিলে পার্টি করছিল সেখানে। কিন্তু এর মধ্যে থেকে কি পরিমাণ লোককে গ্রেফতার করা হয়েছে, তা এখনো জানাননি পুলিশ সদস্যরা। সেইসাথে ঠিক কি কারণে তাদের গ্রেফতার করা হয়েছে, তাও প্রকাশ করা হয়নি।
তবে সাম্প্রতিক সময়ে পুলিশ সদস্যদের সামাজিক দূরত্ব ও ঘরে থাকার নির্বাহী আদেশের বিষয়ে কঠোর অবস্থান নিতে দেখা যাচ্ছে।
/এলএ বাংলা টাইমস/