লস এঞ্জেলেস

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপলো লস অ্যাঞ্জেলেসে


পুরো লস অ্যাঞ্জেলেস জুড়ে চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। আর এর মধ্যেই গতকাল মধ্যরাতে সাউথ লস অ্যাঞ্জেলেসে সংগঠিত হয় ৩.৭ মাত্রার একটি ভূমিকম্প। 

আর মধ্যে রাতের এই ভূমিকম্পে কেঁপে উঠে পুরো লস অ্যাঞ্জেলেস উপতাক্যা। আর হটাৎ সংগঠিত এই ভূমিকম্পে আতকে উঠেন অনেক বাসিন্দা। সেইসাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিউনিটির অনেককেই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়।

গতকাল রাত ১২টা ৩ মিনিটের দিকে এই ভূকম্পন সংগঠিত হয়ে বলে রেকর্ড করেন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। তাদের মতে, এতে করে সাউথ লস অ্যাঞ্জেলেস, ইনগলউড,কালভার সিটি, প্লেয়া ভিস্তা ও লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে হালকা কম্পন তৈরি হয়। 

অবশ্য এই কম্পন লস অ্যাঞ্জেলেস উপতাক্যা থেকে সান ফার্নান্দো, সান গ্যাব্রিয়েল উপত্যকা ও নর্থ অরেঞ্জ কাউন্টি জুড়ে ছড়িয়ে পড়ে। তবে সেখানে সেখানকার কম্পন খুব মৃদু ও দুর্বল মাত্রার বলে জানায় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। 

গত দশ দিনে লস অ্যাঞ্জেলেস এলাকা জুড়ে কমপক্ষে ২টি ভূমিকম্পন সংগঠিত হয় বলে জানা যায়। তবে এ সমস্ত ভূমিকম্পের কম্পন মাত্রা ৩ বা এর চেয়ে বেশি নয় বলে জানানো হয়। 

গত ৩ বৎসরের উপাত্ত বিশ্লেষণ করে জানা যায়, লস অ্যাঞ্জেলেস এলাকায় প্রতি বৎসর গড়ে ৫টি ভূমিকম্প সংগঠিত হয়। তবে এ সমস্ত ভূমিকম্পের কম্পন মাত্রা ৩ থেকে ৪ এর মধ্যে থাকে।   

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, সম্প্রতি কমপক্ষে দশ থেকে পনেরটি ভূমিকম্প সংগঠিত হয় পুরো ক্যালিফোর্নিয়া জুড়ে। ইউএসজিএস জানায় সংগঠিত এ সকল ভূমিকম্প তেমন শক্তিশালী নয়। এই কয়দিন আগেও সান্তা ক্যালারিটা, হলিউড, হেস্পেরিয়া, করোনা এবং সান দিয়েগোতে এমন ভূমিকম্প অনুভূত হয়েছে। 

তবে সম্প্রতি সংগঠিত এ সকল ভূমিকম্প কেন্দ্রে বেশ শক্তিশালী ছিল বলে জানা যায়। 

ইউএসজিএস জানায়, শুরুতে এগুলো খুব শক্তিশালী ছিল। অবশ্য সাম্প্রতিক এ সকল ভুমিকম্পে কোন ধরণের ক্ষয়ক্ষতি বা আঘাতের খবর পাওয়া যায়নি। 

/এলএ বাংলা টাইমস/