লস এঞ্জেলেস

সান্তা আনায় পুলিশ বিভাগ বিলুপ্তির দাবিতে বিক্ষোভ

 জর্জ ফ্লয়েডসহ আরও দুজন কৃষ্ণঙ্গকে পুলিশ কর্তৃক হত্যার প্রতিবাদে সারা দেশ বিক্ষোভে ফুঁসছে। এই ঘটনার জের ধরে সান্তা আনায় পুলিশ ডিপার্টমেন্ট বিলুপ্তির দাবিতে আন্দোলন করছে বেশি কিছু সংগঠন। সিটি কাউন্সিলের বাজেট উপলক্ষে সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত হয়ে এই দাবি করেন।

গত ২৫ মে পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে গলা চেপে ধরে হত্যা করে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা। যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভে ফেটে পড়ে।এরি মধ্যে গত ২৪ ঘণ্টার মধ্যে আরও দুজন কৃষ্ণঙ্গকে হত্যা করে লস এঞ্জেলস কাউন্টির শেরিফ ডিপার্টমেন্টের ডেপুটিরা। যার ফলে সারা দেশে সাম্প্রদায়িক টেনশন বেড়েই চলেছে। 


আন্দোলনকারীদের দাবি, সান্তা আনার পুলিশ বিভাগের বিলুপ্তি করে তাদের সামাজিক ও যুব প্রোগ্রাম এবং বিভিন্ন সহযোগিতামূলক কাজে ব্যবহার করা।   


সান্তা আনা পাবলিক বাজেট সংস্থার সদস্য রবার্ট হেরারা বলেন, আমাদের সংকট ব্যবস্থপনা নিয়ে পুনরায় ভাবতে হবে। আমি একজন ডেটা বিশ্লেষক। গত বছর থেকে দেখছি। ৪১ শতাংশ সমস্যা হয় অহিংস। মাত্র ১৭ শতাংশ এই ধরনের (সহিংস) সংকট হয়। এই জন্য আমাদের পুলিশি হস্তক্ষেপ প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন সংকট মোকেবিলা করতে পারে এমন মানুষ। 


সান্তা আনার সিটি কাউন্সিলের একজন মুখপাত্র বলেন,'একটা তদারকি কমিটি এজেন্ডায় ছিলো। এটার কাজ হবে পুলিশ ডিপার্টমেন্টের ওপর নজর রাখা।'  তবে এই বিষয়ে সান্তা আনা পুলিশ ডিপার্টমেন্টের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 
এলএ বাংলা টাইমস/এস/আর