লস এঞ্জেলেস

পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেফতার ৪



বিক্ষোভ চলাকালে এক পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করার সাথে জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করেছে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট। লস এঞ্জেলেস পুলিশ বিভাগের মুখপাত্র মাইক লোপেজ বলেন, ‘এই চার ব্যক্তি মঙ্গলবার সকাল ১১ টার দিকে উইলশায়ার বুলেভার্ড এবং দক্ষিণ ফিগুয়েরো স্ট্রিটে বিক্ষোভকারীদের সাথে ছিলেন।

তবে লোপেজ নিশ্চিত করতে পারেননি গ্রেপ্তার হওয়া ওই চার ব্যক্তি প্রতিবাদে অংশগ্রহণ করেছিলেন কিনা।  অফিসারকে তারা কীভাবে লাঞ্ছিত তাও বলতে পারেননি লোপেজ। 

এলএ বাংলা টাইমস/এ/আই