লস এঞ্জেলেস

ক্লেয়ারমন্টে করোনা উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু



ক্যালিফোর্নিয়ার ক্লেয়ারমন্টে তেরো বছরের কিশোর করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। কিশোরের নাম ম্যাক্স চেঙ। বৃহস্পতিবার সকালে সে মারা যায়। ম্যাক্সের বাবা-মা বলেন তাদের ছেলে সম্ভবত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তারা বলছনে তার করোনা উপসর্গ ছিলো। ম্যাক্সের মৃত্যুতে পরিবার ও কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেয়ে এসেছে। 

ক্লিয়ারমন্টের বাসিন্দা নিকোলি ওয়াইনস্টিন বলেন, ‘এটা খুব খুব দুঃসংবাদ।’ ম্যাক্স ও তার জমজ ভাই ওয়াইনস্টিনের মেয়ের সাথে পড়তো।তারা আগামী সেপ্টেম্বরে অষ্টম গ্রেডে উঠতো। তিনি বলেন, ‘যখন এই সংবাদ পেলাম, মনে হলো একটা উজ্জ্বল প্রদীপ নিভে গেলো। তার অনেক কারিশ্মা ছিলো। খুব ইতিবাচক এনার্জি ছিলো। গত বছর ও ক্লাসের সভাপতি ছিলো।’

চেঙ পরিবার বলেন ম্যাক্স ৪ জুলাই অসুস্থ হয়। কিন্তু তার করোনা টেস্ট নেগিটিভ আসে। 

এলএ বাংলা টাইমস/এস/আর