করোনাভাইরাস সংক্রমণ রোধে খোলা জায়গায় ডাইনিঙের জন্য দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশ কিছু শহরের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। খোলা জায়গায় রেস্টুরেন্ট গুলো সরিয়ে নেবার জন্য বৃস্পতিবার সন্ধ্যায় ব্রুব্যাংক সিটির সান ফারনেন্ডো বুলভার্ডে রাস্তায় ব্যারিকেড দিতে থাকে ক্রিউরা এবং যান চলাচলের রাস্তা অন্য দিক দিয়ে দেওয়া হয়।
সিল বিচেও রেস্টুরেন্টগুলো বাহিরে সেট করা হয়েছে। যেখানে টেবিলে বসে একজন ভোজনকারী সমুদ্র দেখতে পারবেন। একজন বাসিন্দা বলেন, ‘এটা ব্যবসার জন্য ভালো। আমাদের জন্যও ভালো। আমরা আমাদের ব্যবসায়কে সহযোগিতা করে যাচ্ছি। আমি খুবই উদ্দীপ্ত।’ আরেক জন ক্রেতা বলেন, ‘আমরা দ্বিতীয় বারের মতো আসছি। আমরা এটা খুবই উপভোগ করছি।’
সাধারণ মানুষ বলেন তারা বাসায় খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছেন। তারা রেস্টুরেন্টের ভেতরের চেয়ে বাহিরে খেতে পছন্দ করেন বলেও জানিয়েছেন। ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে রেস্টুরেন্টের ভেতরে খাবার পরিবেশন করা নিষেধ করা হয়েছে।
এলএ বাংলা টাইমস/এস/আর