বিভিন্ন কারণে ফিলিপিনো আমেরিকানরা করোনাভাইরাস দ্বারা ব্যাপক ভাবে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর হার অন্যান্য এশীয় বংশোদ্ভূত জাতি থেকে বেশি। ক্যালিফোর্নিয়ায় ফিলিপিন্স বংশোদ্ভূত মানুষ এশিয়ান আমেরিকানদের প্রায় এক-চতুর্থাংশ। টাইমসের জরিপ অনুযায়ী, রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া এশীয় জনসংখ্যার কমপক্ষে ৩৫ শতাংশ ফিলিপিনো আমেরিকান।
মার্চের ১০ তারিখে লরেটটা মেন্ডোজা ডায়োনসিও লস এঞ্জেলেস কাউন্টির প্রথম ব্যক্তি যিনি কোভিড-১৯ এ মারা গিয়েছিলেন। লস এঞ্জেলেসের ফিলিপাইন কনসুলেট জেনারেলের মতে, সম্প্রতি মারা যাওয়া ডায়ানিসিওর বয়স ৬৮ বছর হয়েছিলো। তার ডায়াবেটিস ছিল এবং সম্প্রতি তিনি ফিলিপিন্স ভ্রমণ করেছিলেন। ফলে তিনি একাধিক ভাবে করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি ছাড়াও ফিলিপাইনের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কোভিড-১৯ সংক্রামিত হিসাবে পরিচিত ১৯ জন মারা গেছেন।
হপকিন্সের বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, ফিলিপিনো আমেরিকানদের করোনা আক্রান্তের প্রায় ৪০% মৃত্যু বরণ করেছেন যা যুক্তরাষ্ট্রের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হারের চেয়ে অনেক বেশি।
এলএ বাংলা টাইমস/এ/আই