লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে গত বছরের চেয়ে হত্যাকাণ্ড ১৪% বৃদ্ধি




লস এঞ্জেলেসে চলতি বছরে হত্যাকাণ্ডের সংখ্যা বেড়েছে এবং করোনাভাইরাস মহামারি হত্যাকান্ড বৃদ্ধিতে কোনো ভূমিকা পালন করছে কিনা তা খতিয়ে দেখছে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ। পুলিশ চিফ মিশেল মুর বলেন,  শহরে এ বছর এ পর্যন্ত ১৫৭ টি খুন হয়েছে। যা গত বছরের একই সময়ে ১৩৮ টি ছিল। যা ১৪ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।’

পুলিশ প্রধান মুর বলেন, ‘এই বৃদ্ধি মহামারির সাথে সরাসরি সংযুক্ত কিনা তা বোঝার চেষ্টা করা হচ্ছে।  যেহেতু করোনাভাইরাসের সংক্রমণ মানুষের জীবনকে অনেক বেশি হতাশ করেছে তাই এর মনস্তাত্ত্বিক প্রভাব থাকতে পারে।’

সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা বাড়ির ভিতরে ও বাইরে সংঘটিত হচ্ছে যার সাথে অবশ্যই মানুষের মনস্তাত্বিক সম্পর্ক রয়েছে যা করোনার কারণে ব্যাপক ভাবে প্রভাবিত হয়েছে। লস এঞ্জেলেস পুলিশ হত্যার বৃদ্ধিকে মহামারির সাথে সংযোগ করতেও দ্বিধাগ্রস্ত। তবে ইউনিয়ন বলছে হত্যাকাণ্ডের পাশাপাশি গোলাগুলির ঘটনা গুলো বৃদ্ধির পেছনে মানুষের করোনা পরিস্থিতিতে মনস্তাত্ত্বিক পরিবর্তনের প্রভাব থাকতে পারে।

এলএ বাংলা টাইমস/এ/আই