লেনচেস্টার সিটির স্টারবাগস বারিস্তাতে হামলায় জড়িত দুইজনকে ধরতে পুলিশ সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে। ওই দুই ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে পাঁচ হাজার ডলার অর্থ পুরস্কার ঘোষণা করেছে শহর কর্তৃপক্ষ।
কাস্টমারদের মাস্ক পড়তে বলা থাকলেও ওই দুই সন্দেহভাজন ব্যক্তি ওয়েস্ট এভিনিউর স্টারবাগসে মাস্ক ছাড়া ঢুকেন। লস এঞ্জেলেস শেরিফ ডিপার্টমেন্টের লেনচেস্টার স্টেশন থেকে বলা হয়, দোকানের একজন কর্মী তাদের মাস্ক পড়তে বললে তাদের একজন ওই কর্মীকে ঘুষি মারে এবং এতে ওই কর্মীর চোয়ালের হাড় ভেঙে যায়। এরপর ওই দুই ব্যক্তিই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মেয়র রেক্স পেরিস বলেন, ‘এই আক্রামণের কারণে আমি খুবই আশাহত ও রাগান্বিত। আমাদের জাতি একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে আমাদের সকলকে এক হয়ে থাকতে হবে। এটা একটা জঘণ্য আচরণ এবং এঁদের খোঁজে বের করতে আপনাদের সাহায্য প্রয়োজন।’
আক্রমণকারী ছয় ফুট দুই ইঞ্চি লম্বা এবং ২৩০ পাউন্ড ওজন হবে। আর তার সাথের আরেকজন ছয় ফুট ছয় ইঞ্চি লম্বা এবং ২৪৫ পাউন্ড ওজন হবে।
এলএ বাংলা টাইমস/এস/আর