লস এঞ্জেলেস

করোনার লস এঞ্জেলেস পুলিশের আরেক অফিসারের মৃত্যু


 লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের আরেকজন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে পুলিশ বিভাগের দুই জন অফিসার মারা গিয়েছেন। মৃত কর্মকর্তার নাম ভ্যালেন্টিন মার্টিনেজ। তিনি সকালে মারা যান। পুলিশ বিভাগ থেকে ওই কর্মকর্তার মৃতের খবর জানানো হয়।  

পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ভ্যালেন্টিন মার্টিনেজ করোনাভাইরাসের সাথে তার সাহসী লড়াইয়ে সকালে হার মানেন। মার্টিনেজ তার স্ত্রীর মাধ্যমে বেঁচে থাকবেন। যিনি বিশ সপ্তাহের গর্ভবতী। পুলিশ চিফ মিশেল মুর বলেন, ৪৫ বছর বয়সী মার্টিনেজ পেট্রোল অফিসার হিসেবে কাজ করতেন। মার্টিনেজের সম্মানে মিশন হিলস পুলিশ স্টেশনের পতাকা অর্ধনমিত রাখা হয়। 

ডিপার্টমেন্ট থেকে বলা হয় সে দায়িত্বে থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হয়। তার পরিবার বলছেন, মার্টিনেজ মে মাস থেকে করোনাভাইরাসের সাথে লড়াই করছিলেন। 

এলএ বাংলা টাইমস/এস/আর