হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে বাস্কেটবল সেলেব্রেটি কোবি ব্রায়ান্ট, তার মেয়ে জিয়ানা ও অন্য সাতজন মৃত্যুর ঘটনায় এয়ার ট্রাফিকের দুই কনট্রোলারের বিরুদ্ধে অভিযোগ এনেছে চার্টার কোম্পানি আইল্যান্ড এক্সপ্রেস হেলিকপ্টার।
লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে গত সপ্তাহে দায়ের করা অভিযোগে জানানো হয়, এটিসি ম্যাথিউ কনলি ও কাইলি লারসেনের বেশ কিছু ভুলের ধারাবাহিকতায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
কনলি ও লারসেন সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ট্র্যাকানে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের হয়ে কাজ করেন। তারা ওই অঞ্চলে ফ্লাইটগুলোর সংশ্লিষ্ট দায়িত্বে রয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, পাইলট আরা জোবায়েনকে সঠিকভাবে সহযোগিতা করতে পারেননি কনলি ও লারসেন। ফ্লাইটের জটিল সময়গুলোতে এই ভুলগুলো হয়েছে।
প্রসঙ্গত, মার্কিন বাস্কেটবল লীগ এনবিএ'র পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রায়ান্ট গত ২৬ জানুয়ারি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। তিনি সর্বকালের সেরা বাস্কেটবল খেলোয়াড়দের একজন।
এলএবাংলাটাইমস/এনএইচ