করোনাভাইরাসের কারণে উপার্জন কমে যাওয়ায় ক্যালিফোর্নিয়ার যেসব ভাড়াটিয়ারা ভাড়া পরিশোধে ব্যর্থ হবে, তাদের উচ্ছেদ করা যাবে না - এই আইনের সময়সীমা দ্বিতীয়ধাপে বাড়ানো হয়েছে ক্যালিফোর্নিয়ায়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার গভর্নর গভিন নিউসাম বাড়ি ভাড়া আইনের সময়সীমা বাড়ানোর ঘোষণা টুইটারে প্রকাশ করেন। তিনি জানান, বাড়ি ভাড়া আইনের সময়সীমা বাড়ানোর আদেশপত্রে স্বাক্ষর করা হয়েছে।
এর আগে, করোনাভাইরাসের কারণে এপ্রিল মাসে ক্যালিফোর্নিয়ায় বাড়ি ভাড়া আইন পাশ করেন জুডিশিয়াল কাউন্সিল অব ক্যালিফোর্নিয়া। আগামীকাল এই আদেশের সময়সীমা শেষ হওয়ার কথা ছিলো, এর আগেই নতুন করে সময় বাড়ানো হলো। এই আইন মোতাবেক, করোনাভাইরাসের কারণে যেসব ভাড়াটিয়ার আয় কমে গেছে, তাদের সাময়িক সময়ের জন্য উচ্ছেদ করা যাবে না৷ তবে বাড়িওয়ালা আইনি নোটিশ দিতে পারবে ভাড়াটিয়াদের।
করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া রাজ্যগুলোর মধ্যে ক্যালিফোর্নিয়া অন্যতম। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় লাখ লাখ বাসিন্দায় আয় কমে গেছে কিংবা একেবারেই বন্ধ হয়ে গেছে।
এলএবাংলাটাইমস/ওএম