লস এঞ্জেলেস

শওকত আলম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন

লসএঞ্জেলেস প্রবাসী কমিউনিটি এক্টিভিস্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়ার শাখার সভাপতি এবং জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সাবেক সাধারণ সম্পাদক বদরুল আলম (শিপলু) চৌধুরীর পিতা শওকত আলম চৌধুরীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার বিকাল ৩ ঘটিকায় নর্থ হলিউডের পিয়ার্স ব্রাদার্স সিমেট্রিতে কবরস্থ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে কমিউনিটি ছোট বড় বিপুল সংখ্যক মুসল্লি নামাজে জানাজায় উপস্থিত ছিলেন।
কৃতজ্ঞতা জ্ঞাপন:

পিতার জানাজায় অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বদরুল আলম (শিপলু)। তিনি বলেন, আমার পিতা শওকত আলী চৌধুরী গত ১৮ই ডিসেম্বর ইন্তেকাল করেন। আমার পিতার মৃত্যু সংবাদ পেয়ে যারা আমাকে এবং আমার পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং এই পেনডেমিক মহামারীর সময়ও যারা আমার পিতার জানাজায় অংশগ্রহন করেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। যারা জানাজায় অংশগ্রহন করতে পারেন নাই বা আমার সাথে দেখা করতে পারেন নাই, কিন্তু ফোনে খুঁজ খবর নিয়েছেন তাদের প্রতিও জানাই কৃতজ্ঞতা।মহান আল্লাহপাক যেন আপনাদের সবার দোয়ায় আমার পিতাকে বেহেস্ত নসিব করেন। আমিন।   এলএবাংলাটাইমস/এলআরটি/এলএ