লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার সিভিএস স্টোরে করোনার টিকা: কোথায় পাবেন জেনে নিন

ক্যালিফোর্নিয়ার রিটেইল ড্রাগস্টোর সিভিএস ফার্মেসিগুলোতে পাওয়া যাবে করোনার টিকা। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) এই ঘোষণা দিয়েছেন সিভিএস ফার্মেসি।  দেশজুড়ে সিভিএসের প্রায় ১০০টি স্টোর রয়েছে। এর মধ্যে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় রয়েছে বেশ কিছু স্টোর। আগামী ফেব্রুয়ারির ১১ তারিখ পর্যন্ত সিভিসির স্টোরগুলোতে এই টিকা পাওয়া যাবে। সেজন্য ৯ তারিখের মধ্যে এপয়েনমেন্ট নিতে হবে। প্রায় ৮১ হাজার ৯০০টি টিকা ডিস্ট্রিবিউশন করা হবে এই কয়েকদিনে। টিকা নিতে অগ্রীম এপয়েনমেন্ট এর প্রয়োজন হবে। প্রথমত শুধুমাত্র স্বাস্থ্যসেবী ও ৬৫ বছরের বেশি বয়েসী নাগরিকদের টিকার আওতায় আনা হচ্ছে। নিচে কোথাকার স্টোরে টিকা পাওয়া যাবে সেগুলো দেওয়া হলো- Agoura Hills   Bakersfield   Carmel   Carlsbad   Chula Vista   Clovis   Eureka   Huntington Beach   Irvine   La Jolla   Los Angeles   Modesto   Monterey   Newport Beach   San Diego   San Francisco   Sonoma   Sunnyvale   Ventura   Yuba City
এছাড়া টিকার ডোজ বিতরণ বাড়লে আরো কিছু স্টোরে টিকাটি পাওয়া যাবে। টিকা নেওয়ার অগ্রীম রিজার্ভেশন পেতে cvs.com অথবা 1-800-746-7287 এই নাম্বারে কল দিতে হবে। এলএবাংলাটাইমস/ওএম