লস এঞ্জেলেস

ইডিডির সিস্টেম জটিলতা: ক্যালিফোর্নিয়ার আইনপ্রণেতাদের ক্ষোভ

প্রণোদনার অর্থ জালিয়াতি বিষয়ে ক্যালিফোর্নিয়ার এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (ইডিডি) দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছে ইডিডি নিরীক্ষা বোর্ড। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার প্রণোদনা প্যাকেজ এর অর্থ জালিয়াতির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। লাখ লাখ ডলার ইতোমধ্যে জালিয়াতরা হাতিয়ে নিয়েছে। ফলে তদন্তের স্বার্থে অর্থ বিতরণ কার্যক্রম বন্ধ করে রেখেছে ইডিডি ডিপার্টমেন্ট। ফলে করোনায় ক্যালিফোর্নিয়ার লাখো ক্ষতিগস্ত বাসিন্দারা করোনা রিলিফের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হচ্ছে। আর এই বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেছে ইডিডি নিরীক্ষা দল। নিরীক্ষা দলের প্রধান নিরীক্ষক এলাইন হোউলে বলেন, 'ইডিডি ডিপার্টমেন্টের এসব সমস্যার জন্য আরো আগেই প্রস্তুত থাকা উচিত ছিলো। ২০১১ সালে যে দিক-নির্দেশনা দেয়া হয়েছিলো, সেটি যথাযথভাবে পালন করলেও এই সমস্যার সৃষ্টি হতো না'। স্টেট সিনেটর জন লেয়ার্ড বলেন, 'ইডিডি সিস্টেমের গাফিলতির কারণে বাসিন্দাদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। এখন পর্যন্ত অনেক পরিমাণ বকেয়া পরিশোধ করাই হয়নি। অনেক কর্মহীনেরা অনেক কষ্ট করছে'। এলএবাংলাটাইমস/ওএম