লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় বাড়ির দাম ও বিক্রি বেড়েছে ১৩ শতাংশ

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় গত বছরের থেকে চলতি বছরের জানুয়ারি মাসে আবাসিক বাড়ির দাম ও বিক্রি বেড়েছে ১৩ শতাংশ। করোনার কারণে বন্ধকী হার কমে যাওয়ায় সম্ভাব্য ক্রেতা বেড়ে গেছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) ডাটা ফার্ম ডিকিউ এর প্রকাশিত তথ্যে জানা গেছে, সাউদার্ন ক্যালিফোর্নিয়া অঞ্চলে মধ্যম আকারের বাড়ির দাম বেড়েছে ১৩ শতাংশ। গত মাসের থেকে দাম বেড়ে বর্তমানে মূল্য রয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৫০০ ডলার। এর সাথে গত বছরের থেকে বিক্রি বেড়েছে ১৩ দশমিক ৫ শতাংশ। গত পাঁচমাস ধরেই সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বাড়ির দাম বৃদ্ধি ও বিক্রি বেড়ে চলেছে। জানুয়ারি মাসে দুই ডিজিট দাম বৃদ্ধি হয়েছে। চলুন দেখে নিই সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ছয়টি কাউন্টিতে বাড়ির দরদাম ও বিক্রি সম্পর্কে - লস এঞ্জেলেস কাউন্টি: লস এঞ্জেলেস কাউন্টিতে মাঝারি আকারের বাড়ির দাম বেড়েছে ১২ দশমিক ৬ শতাংশ। একই সাথে বিক্রি বেড়েছে ১৪ দশমিক ৩ শতাংশ। অরেঞ্জ কাউন্টি: অরেঞ্জ কাউন্টিতে মাঝারি আকারের বাড়ির দাম বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ। আর বিক্রি বেড়েছে ২২ শতাংশ। রিভারসাইড কাউন্টি: রিভারসাইড কাউন্টিতে মাঝারি আকারের বাড়ির দাম বেড়েছে ১৭ দশমিক ১ শতাংশ। আর বিক্রি বেড়েছে ১০ দশমিক ১ শতাংশ। সান বার্নার্ডিনো কাউন্টি: সান বার্নার্ডিনো কাউন্টিতে মাঝারি আকারের বাড়ির দাম বেড়েছে ১১ দশমিক ৮ শতাংশ। আর বিক্রি বেড়েছে ২০ দশমিক ৭ শতাংশ। সান দিয়েগো কাউন্টি: সান দিয়েগো কাউন্টিতে মাঝারি আকারের বাড়ির দাম বেড়েছে ৯ দশমিক ৪ শতাংশ। বিক্রি বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ। ভেনচুরা কাউন্টি: ভেনচুরা কাউন্টিতে মাঝারি আকারের বাড়ির দাম বেড়েছে ১১ দশমিক ২ শতাংশ। আর বিক্রি বেড়েছে ১৬ শতাংশ। এলএবাংলাটাইমস/ওএম