প্রতারণা এড়াতে ও স্বচ্ছতা জারি রাখতে ক্যালিফোর্নিয়া অ্যামপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (ইডিডি) তৈরি করেছে নতুন এক ড্যাশবোর্ড।
করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে ইডিডি জালিয়াতির সংখ্যা অনেক বেড়ে গেছে। ভুয়া তথ্য দিয়ে কর্মহীন ভাতার অর্থ উত্তোলণ করেছে অনেক বাসিন্দা। ফলে অনেকের কর্মহীন ভাতা পেতে অনেক সময় লেগে গেছে। এছাড়া ইডিডি সিস্টেম বাসিন্দাদের ভাতা দিতে অনেক দেরি করে ফেলেছে।
তাই নতুন এই dashboard চালু করেছে কর্তৃপক্ষ। এই ড্যাশবোর্ডের মাধ্যমে কতোজন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কর্মহীন ভাতার জন্য আবেদন করেছেন এবং কতোজন কর্মহীন ভাতা পেয়েছেন, সেটি জানা যাবে।
গত বছরের মার্চ থেকে এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় ২১ মিলিয়ন বাসিন্দা কর্মহীন ভাতার জন্য আবেদন করেছেন। কর্মহীন ভাতা বাবদ ১৩২ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে ক্যালিফোর্নিয়ার কর্মহীন বাসিন্দাদের।
এদিকে ব্যাংক অব আমেরিকা গত বছরের ডিসেম্বর জানিয়েছে, জালিয়াতির মাধ্যমে কর্মহীন ভাতার ২ বিলিয়ন ডলার অর্থ হাতিয়ে নিয়েছে প্রতারকরা। মূলত পরিচয় বদলিয়ে বা অন্যের পরিচয় চুরি করে প্রতারকরা এই অর্থ হাতিয়ে নিয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম