লস এঞ্জেলেস

জুনে পদ থেকে সরে দাঁড়াবেন অস্টিন বুয়েটনার

লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল অব ডিস্ট্রিক্ট এর অধ্যক্ষ অস্টিন বুয়েটনার আগামী জুনের ৩০ তারিখ থেকে পদ থেকে সরে দাঁড়াবেন। বুধবার (২১ এপ্রিল) অস্টিম বুয়েটনার এই তথ্য গণমাধ্যমকে জানান। টানা তিন বছর তিনি এই পদে দায়িত্ব পালন করেন। জুনের ৩০ তারিখ তাঁর চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময়ই পদ থেকে সরে নতুন কাউকে নিযুক্ত করার সুযোগ দিচ্ছেন। এর আগে ডিস্ট্রিক্টস বোর্ড অব এডুকেশন অস্টিন বুয়েটনারের চুক্তি নবায়ন করার প্রস্তাব দিলে তিনি এর প্রেক্ষিতে পদ থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে মত দেন। বুয়েটেনার জানান, আসন্ন ফল সেমিস্টারে এই পদে নতুন কাউকে নিযুক্ত করার উপযুক্ত সময়। তাই আমি যথার্থ সময়েই অবসর নিতে চাইছি'। তিনি বোর্ড অব ডিস্ট্রিক্ট এর সাথে যুক্ত রয়েছেন এমন কাউকে পরবর্তী অধ্যক্ষ নিয়োগ দিতে পরামর্শ দেন। অস্টিন বুয়েটনারের বয়স ৬১। তিনি ২০১৮ সাল থেকে লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল অব ডিস্ট্রিক্ট এর অধ্যক্ষ পদে রয়েছেন। এলএবাংলাটাইমস/ওএম