লস এঞ্জেলেস

সোকালগ্যাসে কর্মী ছাঁটাই: ২% কর্মী হ্রাসের ঘোষণা

সোকালগ্যাস (SoCalGas) কোম্পানি তাদের কিছু কর্মীকে ছাঁটাই করেছে বলে শুক্রবার নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। তবে ঠিক কতজন কর্মী ছাঁটাই হয়েছেন বা কোন কোন পদে এই ছাঁটাই হয়েছে, তা স্পষ্টভাবে জানানো হয়নি। এক বিবৃতিতে সোকালগ্যাসের একজন মুখপাত্র বলেন, “আমরা বর্তমানে একটি পরিবর্তিত নিয়ন্ত্রক ও অর্থনৈতিক পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি। এ পরিস্থিতিতে সাম্প্রতিক নিয়ন্ত্রক সিদ্ধান্ত ও ব্যবসায়িক চাহিদার ভিত্তিতে আমাদের কার্যক্রম সামঞ্জস্য করার অংশ হিসেবে আমরা প্রায় ২% কর্মী হ্রাস করছি।” তিনি আরও জানান, “ছাঁটাই হওয়া কর্মীদের এই পরিবর্তনের সময় সহায়তা দেওয়া হচ্ছে।” সোকালগ্যাসের নিজস্ব ওয়েবসাইট অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে মোট প্রায় ৮,০০০ জন কর্মী রয়েছে। এই ছাঁটাই সিদ্ধান্ত নিয়ন্ত্রক ও ব্যবসায়িক পরিবর্তনের প্রেক্ষাপটে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

এলএবাংলাটাইমস/ওএম